
দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। কলেজটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘চিন্তামন সরকারি কলেজ’। গতকাল বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন এলাকায় ১৯৯৮ সালে আওয়ামী শাসনামলে বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটি জাতীয়করণ করা হয়। এর আগে থেকেই এই উপজেলায় আরও একটি সরকারি কলেজ রয়েছে। যা ১৯৬৩ সালে ফুলবাড়ী কলেজ নামে প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৯ সালে ফুলবাড়ী কলেজকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে ফুলবাড়ীতে দুটি সরকারি কলেজ।
ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম বলেন, ‘সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন প্রতিষ্ঠানে তার পরিবারের নাম দিয়েছিল। ওইসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। সে অনুযায়ী ফুলবাড়ীতেও নাম পরিবর্তন করায় আমরা খুশি হয়েছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে পরিবর্তিত নাম চিন্তামন সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। কলেজের পুরোনো সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে সাইনবোর্ড বানাতে দেওয়া হয়েছে। এখন থেকে বঙ্গবন্ধু সরকারি কলেজের পরিবর্তে চিন্তামন সরকারি কলেজ নাম ব্যবহার করা হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম বলেন, ‘নাম পরিবর্তনের বিষয়টি আমি জানি না, তবে চিঠি পেলে জানতে পারব।’

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
৬ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
২২ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৩১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৪৩ মিনিট আগে