
দিনাজপুরের নবাবগঞ্জে এক শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামের ইলিজাস মার্ডি (১৭), শিবলাল মার্ডি (২৫) ও জ্যাঠা মার্ডি (৫৫)।
এর আগের দিন সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামের এক বাঁশঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু লিলিসার বাবা দিনেশ বেসরা উপজেলার উত্তর শাহাবাজপুর (বুড়িআড়া) গ্রামের বাসিন্দা।
গত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান। এরপর রাত হয়ে গেলেও লিলিসাকে ফিরিয়ে না আনায় পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ২টা পর্যন্ত খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে ফের ইলিজাসের খোঁজ নিতে গেলে তাঁর সহযোগী শিবলাল মার্ডি (২ নম্বর আসামি) ও জ্যাঠা মার্ডি (৩ নম্বর আসামি) শিশুটিকে ফেরত দিতে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পরে সোমবার সকালে স্থানীয় রুপলাল মুরমু বাঁশঝাড়ের কাছে গন্ধ পেয়ে সেখানে গেলে শুকনো নালায় শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে লিলিসার পরিবার ও গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, ইলিজাস মার্ডি কৌশলে শিশুটিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি, ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
ওসি জানান, আসামিরা প্রাথমিক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে