দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন হাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বেলা ২টায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, ক্যাম্পাস থেকে ভিসি চাই’, ‘ক্যাম্পাস থেকে ভিসি দিতে হবে দিতে হবে’, ‘বাইরের ভিসি আসলে, তালা ঝুলবে গেটে’ এমন স্লোগান দেন।
বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত দিনে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে বাইরের ভিসি ছিলেন। তাঁর কাছাকাছি সাধারণ শিক্ষার্থী এমনকি অনেক শিক্ষকও পৌঁছাতে পারতেন না ৷ আমরা একজন শিক্ষার্থীবান্ধব ভিসি চাই ৷ এ ব্যাপারে আমরা অনড়। এজন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি চাই।
মানববন্ধনে বলা হয়, বিগত সময়ে যারা বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এসেছিলেন তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেনি। কারণ বাইরে থেকে যারা আসেন তারা আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তেমনটা অবগত থাকেন না। আর বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও পরিবেশ বুঝে উঠতেই তাদের পুরোটা সময় চলে যায়।
বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ হলে তিনি আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ, সংস্কৃতি এবং শিক্ষার্থীদের চাহিদা সম্পর্কে গভীরভাবে অবগত থাকবেন। যার কারণে উপাচার্য সহজেই দ্রুততার সঙ্গে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বলে জানান তাঁরা।
তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিষ্ঠানের লক্ষ্য ও ইতিহাস সম্পর্কে জানেন, যার ফলে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন। এতে করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।
মানববন্ধনে উপস্থিত ডেপুটি রেজিস্ট্রার সাখাওয়াত উল কবীর চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের চলার পথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক জ্ঞানে গরিমায় সেরা, তাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হোক। যার কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারব। বিগত সময় বাইরে থেকে নিয়োগ পাওয়া ভিসি কারুজ্জামানের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারিনি, তিনি আমাদের দাবিগুলো তুলে ধরার সুযোগও দেননি।’
উল্লেখ্য, হাবিপ্রবিতে বাইরে থেকে দায়িত্ব পাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসা উপাচার্য অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মন্ডল যোগদানের ছয় মাসের মাথায় ২০০৭ সালের ২১ এপ্রিল পদত্যাগ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রফেসর ড. মো. আবুল কাশেম মেয়াদ পূর্তির কয়েকদিন আগে রাতের আঁধারে ক্যাম্পাস ত্যাগ করেন।
সর্বশেষ গত ৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রফেসর ড. এম কামরুজ্জামান পদত্যাগ করে যাওয়ার সময় ছাত্রদের হাতে লাঞ্ছিত হয়ে সেনাবাহিনীর সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন।
মানববন্ধনে তীব্র রোদ উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
৩ মিনিট আগে
মাত্র কয়েক বছর আগেও বিদ্যালয়টি ছিল জরাজীর্ণ ও একটি সাধারণ টিনশেডের ছাউনি ঘর। এখন এটি দেশের একটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। শুধু তা-ই নয়, অজপাড়াগাঁয়ের এই বিদ্যালয়ে এখন রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, দেয়ালে দেয়ালে দেশের মানচিত্র, শহীদ মিনার, স্মৃতিসৌধ...
৭ মিনিট আগে
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আজ সোমবার স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে
৩ ঘণ্টা আগে