
সন্তানের জীবনের প্রথম স্পর্শ মা। মাকে নিয়ে সবার ভালোবাসা ও আবেগ একটু বেশি। মায়ের প্রতি এই সম্মান প্রদর্শনে আরও উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদ্যাপন করল শিক্ষার্থীরা।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।
আয়োজকেরা আজকের পত্রিকাকে জানান, মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বাড়াতে এই আয়োজন। কারণ মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন-পালন করছেন। এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী ও মায়েরা সবাই বেশ উপভোগ করেছেন এই অনুষ্ঠান।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। আধুনিক মায়েদের দ্বারা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন।

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
১০ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি বিদেশফেরত।
১১ মিনিট আগে
জুলাইয়ের সব শহীদ, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমসহ আন্দোলনে নিহত সবাই এবং আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে...
১৪ মিনিট আগে
দীর্ঘ প্রায় ৪ যুগ আগে নির্মিত বিদ্যুৎ লাইনের তারগুলো অনেক পুরোনো ও জীর্ণশীর্ণ। ছোটখাটো ডালপালা পড়লেও তারগুলো ছিঁড়ে যায়। কয়েক বছর আগেও এ রকম একটি দুর্ঘটনায় কয়ালবাড়ির সামনে কামাল হোসেন নামের এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছিল।
১৮ মিনিট আগে