
দিনাজপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।
হাকিমপুর উপজেলার ২০-বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, আটক আব্দুর রহমান (৩৫) ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে। গতকাল বিকেলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আব্দুর রহমানকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ভারতীয় নাগরিক আব্দুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে