
দিনাজপুরের চিরিরবন্দরে মিরাজুল ইসলাম (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় ঘটনাটি ঘটেছে আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বারপাড়া এলাকায়।
জানা গেছে, মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং পালাপাড়া দ্বিমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীরা জানায়, রাত ১০টার দিকে ওই এলাকার রাস্তা দিয়ে বাজারগামী কয়েকজন পথচারী গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের খবর দিলে চিরিরবন্দর থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মিরাজের বাবা আমিনুল ইসলাম বলেন, ‘রাত ৮টার দিকে আমার ছেলে বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে জানতে পারি আমার ছেলের গলাকাটা মরদেহ নাকি রাস্তায় পড়ে আছে। সেখানে গিয়ে আমার ছেলে মিরাজের সঙ্গে থাকা বাইসাইকেলটিসহ রাস্তার ধারে তার গলাকাটা মরদেহ দেখতে পাই।’
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলাকাটা কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে কিশোর মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৮টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
১ ঘণ্টা আগে