
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয়, এই নির্বাচন আগামী ৫০ বছরের জন্য ভাগ্য নির্ধারণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটারদের সচেতন এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় দেশজুড়ে প্রচারণায় নিয়োজিত ১০টি ভোটের গাড়ির মধ্যে আজ শুক্রবার সকালে একটি ভোটের গাড়ি দিনাজপুরের বড় মাঠে আসে। ভোটের সেই গাড়ির কার্যক্রম পরিদর্শনে এসে উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এসব কথা বলেন। এ সময় তিনি সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে—সেই পরিবেশ নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, ‘এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কোনো দল নেই। এটি সবার সরকার। মানুষ এত দিন ভোট দিতে পারেনি বলেই জুলাই বিপ্লব হয়েছে। জনগণ যাদের নির্বাচিত করতে চেয়েছিল, তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি, ভোটের হিসাব হয়নি।’
ফাওজুল কবির খান আরও বলেন, আ‘গামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। জনগণ যাকে নির্বাচিত করতে চাইবে, তিনি যে দলের, যে ধর্মের বা যে গোত্রেরই হোক না কেন—তাকেই বিজয়ী হিসেবে আমরা দেখতে চাই।’
এ সময় তিনি গণভোট নিয়ে চারটি প্রশ্নের প্যাকেজ উল্লেখ করে বলেন, সংস্কার চাইলে ‘হ্যাঁ’র পক্ষে এবং সংস্কার না চাইলে ‘না’তে ভোট দিয়ে শাসনব্যবস্থায় ভূমিকা রাখবে জনগণ।
এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের চেয়ারম্যান রেজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা প্রমুখ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে