
দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের ছেলে দিনাজপুর জেলা পরিষদ সদস্য আরমান হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নিজ গ্রামের বাড়ি ইছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নেওয়ার জন্য ঢাকায় যান। ঢাকায় অবস্থানকালে শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন ২৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
আব্দুল মালেক সরকার ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০, ২০০৯ ও ২০১৯ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনবারে চেয়ারম্যান ছিলেন। ১৯৮৩ সালে কাহারোল উপজেলার ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৭৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ১৮ বছর কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

বছরে দুবার ধান হয়, একবার টমেটো—এমন তিন ফসলি জমি প্রতিবিঘা বছরে লিজ দেওয়া হয়েছে ২ হাজার ৭৫০ টাকা দরে। এমন ৭০ বিঘা জমি লিজ দেওয়ার ক্ষেত্রে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ও এলাকায় যে প্রচার চালানোর কথা সেটা করা হয়নি।
১২ মিনিট আগে
খুলনার খালিশপুরের সন্ত্রাসী সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লাল (২৪) ও তাঁর সহযোগী সাকিব শেখকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নগরীর ছোট বয়রা এলাকার আমেনা মঞ্জিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে চাঁদা দাবি করে না পেয়ে জেলা বিআরটিএর এক কর্মকর্তার টেবিলের কাচ ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জনি বিশ্বাসকে (২৯) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয় থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে এক শিশু (১০) গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
৩ ঘণ্টা আগে