
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তাঁরা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু ও মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে সকালে মাইক্রোবাসযোগে রওনা হন। পথে বেঙপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বীরগঞ্জ থানার (ওসি) আবদুল গফুর জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুই বাসের সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, দুপুরের দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়েল পরিবহনের চালক, শামীম এন্টারপ্রাইজের হেলপারসহ তিনজন নিহত হন।
ওসি বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাস দুটি উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে শুকুর আলী নামে একজন চা বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় পিকআপের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক আরাফাত (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ফারহানুল ইসলাম মাসুম (২০)।
১০ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড়ের বড় অংশই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছেন গাড়িচালক মো. সেলিম।
৬ ঘণ্টা আগে