দিনাজপুরের ঘোড়াঘাটে শাহিনুর ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার জিবিএল ইটভাটা এলাকার করতোয়া নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে সেখানে লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। শাহিনুর ঘোড়াঘাট পৌরসভার চকবামুনিয়া-বিশ্বনাথপুর গ্রামের নওশা মিয়ার ছেলে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে শাহিনুর আর ফেরেননি। বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর পকেট থেকে মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন তাঁর বড় ভাই। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয় শাহিনুরের। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও আর সন্ধান পায়নি পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন। তবে মারা যাওয়ার সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে