
দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে আরও ১৩ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বাংলাদেশের ভেতরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও ৯টি শিশু রয়েছে।
৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন জানায়, আজ মঙ্গলবার (১০ জুন) আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে উপজেলার এনায়েতপুর বিওপির সীমানা পিলার ৩২২/৬-এস বরাবর ভারতের ভেতর থেকে ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেন বিএসএফ সদস্যরা। এরপর বিজিবির এনায়েতপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত পিলার ৩৩৮/৫-এস দিয়ে সাত বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। এ সময় বিজিবির চান্দুরিয়া বিওপির সদস্যরা তাদের আটক করেন। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও ৩টি শিশু রয়েছে।
আজ দুপুরে ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের হরিয়ানা ও দিল্লিতে গিয়েছিল। আনুমানিক আট-দশ দিন আগে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে গত ৯ জুন বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। পরে সময় বুঝে তাদের পুশ ইন করে।
এ সময় আরও জানানো হয়, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক হওয়ায় দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ১৩ জনকে বিরল থানায় এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া সাতজনকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিজিবির পক্ষ হতে আজ কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথকভাবে দুটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে দিনাজপুরের বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে আটক হওয়া ১৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি সন্দেহে ১৩ জন নারী-পুরুষকে পুশ ইন করে বিএসএফ। বাংলাদেশের ভেতরে বিজিবির সদস্যরা তাদের আটক করে বিরল থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
১ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
১ ঘণ্টা আগে
সারা দেশে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পেও। বিদ্যুৎ না থাকায় দিনের বেশির ভাগ সময় তাঁত বন্ধ থাকছে। এতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে