
পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার উপজেলার হিলি বাজার ও বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজন আড়তদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বাজারে পেঁয়াজের মূল্য নিয়ে অস্থিরতা বিরাজ করছে। বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি বাজারসহ বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেছি। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটি গতকাল কার্যকর হয়নি। তবে আজ থেকে তা কার্যকর হতে পারে।’
সহকারী পরিচালক মমতাজ বেগম আরও বলেন, ‘পেঁয়াজ আড়তদারদের সতর্ক করে দিয়েছি। আগের আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা যাবে না। আড়তে পেঁয়াজের আমদানিসহ ক্রয়-বিক্রয়ের সব কাগজপত্র আপডেট রাখতে হবে। এ বিষয়ে আমদানিকারকদের সতর্ক করা হয়েছে।
‘এ ছাড়া বাজারে এক ব্যবসায়ীকে আট হাজার টাকা এবং পেঁয়াজের আড়তে অস্বাস্থ্যকর পরিবেশ গুড় মজুত রাখার দায়ে আরেক আমদানিকারককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে