Ajker Patrika

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৮: ৩২
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
সোহরাওয়ার্দী হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুচোর সন্দেহে আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশুচোর হিসেবে সন্দেহ করেন। হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি বলে দাবি তাঁদের। এরপর একদল ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। আলম শেখ রাজধানীর রূপনগর এলাকার বাসিন্দা।

উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনার হোতাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের অভিযোগ নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহতের পরিবারের সদস্যরা আলম শেখকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত