
ঢাকার সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি করছে যৌথ বাহিনী। গতকাল শনিবার রাত থেকে এই তল্লাশি চালানো হচ্ছে। আজ রোববার রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের আহ্বান করা সমাবেশের আগে এ তল্লাশি চালানো হলেও পুলিশ জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে । কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে যৌথ বাহিনী গাবতলী সেতুর ঢালে আমিনবাজারে অবস্থান নেয়। এরপর থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
আজ রোববার সকাল থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের তল্লাশি চৌকির আশপাশে মিছিল করতে দেখা যায়।
সাভার থানার পরিদর্শক আবদুল্লাহ বিশ্বাস বলেন, ‘কোনো বিশেষ কারণে নয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এই কার্যক্রম আজ বিকেল পর্যন্ত চলবে।’

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে