
বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত আইজিপি ড. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে প্রায় তিনশত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক।
আজ মঙ্গলবার কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এদিন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খোরশেদ আলম।
দুদক সচিব বলেন, ড. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে ২০১৯ সালে পৃথক দুটি মামলা করা হয়। মামলার পর দীর্ঘ তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
তিনি বলেন, ড. মো. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলায় তাঁদের নামে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার সম্পদ গোপনসহ ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৭৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক তথা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
একই ভাবে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ২১ কোটি ৫ লাখ ২৫ হাজার ৮২৯ টাকা বিভিন্ন ব্যাংকে জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলন করে তা প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন, স্থানান্তর, হস্তান্তর ও রুপান্তর করেন।
দুদক সচিব বলেন, মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার নামে দায়ের হওয়া অপর আরেকটি মামলায় তদন্তে নাম আসে তাঁর স্বামী আসামি ড. মো. শামসুদ্দোহা খন্দকারের। তাঁদের বিরুদ্ধে ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদ গোপনসহ ২৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৪৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। ফেরদৌসী সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হয়েও বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক তথা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।
জানা গেছে, গৃহিণী হয়েও তফসিলি ব্যাংকে ৪১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৩১ টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় এসব অর্থ উত্তোলন করে তা প্রকৃতি ও উৎস গোপন করেন।
দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭ শতক জমি আছে তাঁদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি টাকা দেখানো হলেও আদতে বাজারদর কয়েক শ কোটি টাকা। ঢাকার নবাবগঞ্জে ৪০ বিঘা জমির ওপর তাঁর একটি রিসোর্ট রয়েছে।
শামসুদ্দোহা ও তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় কমিশন চার্জশিট দাখিল করে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বড় গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সরেজমিনে ঘটনাস্থলে গাছের গোড়া ও ডালপালা পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, ইলেকট্রিক করাত দিয়ে গাছগুলো কাটা হয়েছে।
৫ মিনিট আগে
বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
৯ মিনিট আগে
দুর্গাপূজা উপলক্ষে সাভার ও আশুলিয়ার ২৩৮টি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। অভিযোগ উঠেছে, প্রভাবশালী চক্রের কাছে কম দামে বরাদ্দপত্র বিক্রি করতে বাধ্য হয়েছেন পূজারিরা। আশুলিয়ায় মণ্ডপপ্রতি ২০ হাজার ও সাভারে ২১ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৩১ মিনিট আগে