
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী খন্দকারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও প্রসিকিউশন দপ্তরের সহকারী পরিদর্শক আক্কাস আলী।
২০১৯ সালের ২১ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে এ মামলাটি করে দুদক। মামলায় ড. শামসুদ্দোহার বিরুদ্ধে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৮৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আর এই অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনে সহযোগিতা করেন তাঁর স্ত্রী ফেরদৌসী খন্দকার।

গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়...
৪ মিনিট আগে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাটেরখীল এলাকার ইরান নামে এক ব্যক্তির কিছু ইয়াবা বড়ি হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাঈমকে সন্দেহ করা হয়। অভিযোগে বলা হয়, এ ঘটনার জেরে ২০ জুলাই রাতে ইরান ও তাঁর সহযোগীরা নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
৭ মিনিট আগে
পরীক্ষা ছাড়াই গোপনে দুটি পদে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাকরির নামে অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি।
৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার একটি রিসোর্টে অতিথির গোপনীয়তা লঙ্ঘন ও ছবি পাঠিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ নিয়ে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিতর্কিত সেই রিসোর্টটির নাম পরিবর্তন করা হয়েছে।
২২ মিনিট আগে