সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে যারা হামলা করছে সেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁদের রুখতে সাংবাদিকেরা সরকার ও প্রশাসনের পাশে থাকবে বলেও জানিয়েছেন তাঁরা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন সাংবাদিক নেতারা।
সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, দেশ স্বাধীন হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে। সবাই এই বাংলাদেশ বিনির্মাণেই যুদ্ধ করেছে। ধর্মীয় অনুষ্ঠানে হামলা আমরা চাইনি। সারা বিশ্বের মানুষ দেখে আমরা সবাই একসঙ্গে সব উৎসব পালন করি। আমরা এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিতে চাই, যেন সামনে আর কোনো ঘটনা না ঘটে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সম্প্রতি যে হামলা হয়েছে, হিন্দু-মুসলিম কেউ এটা করেনি। মানুষের চেহারার শকুন এটা করেছে, যারা মানুষের মাংস চায়, রক্ত চায়। এ দেশে সম্প্রীতির নানা উদাহরণ আছে। লালমনিরহাটে মসজিদ-মন্দির একসঙ্গে। গোপালগঞ্জে একই জায়গায় মসজিদ-মন্দির। আমরা এমন সম্প্রীতির বাংলাদেশ চাই।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক বলেন, সাম্প্রদায়িক শক্তির অপকর্ম রুখতে হবে। সম্প্রতি যে হামলা হয়েছে তা উগ্রবাদীদের কাজ। এরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা লুটতে চায়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, আপনারা ভীত হবেন না। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। প্রকৃত ধর্মপ্রাণরা এসব করে না, তারা সম্প্রীতি চায়। হামলা চায় না।
ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ, ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে