
রাজধানীর বাংলামোটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পর এবার মৌচাক মার্কেটের সামনে পরপর দুবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কেট বন্ধ থাকায় এতে হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার বিকেলে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, আজ বিকেল ৫টা ৫ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর তিন-চার মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করে।
বিস্ফোরণের সময় মৌচাক মার্কেট বন্ধ থাকায় বেশির ভাগ দোকানই খোলা ছিল না, ফলে জনসমাগমও ছিল কম। এ কারণে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
মৌচাক মোড় এলাকার ফুলের দোকানি মো. ইমন জানান, তাঁর দোকানের সামনেই বিস্ফোরণ দুটি ঘটে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, কারা, কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এর আগে গত সোমবার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত দুজন আহত হয়।
এর ঠিক পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ফের ককটেল ছোড়া হয়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ও পাঙাশের পোনা নিধন করার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় ৩০ জেলেকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয়ভাবে ‘বউন্নাগাছ’ নামে পরিচিত এই ভেষজ গাছ অঞ্চলভেদে বন্না, বইন্না, শ্বেতপুষ্প, কুমারকসহ বিভিন্ন নামে পরিচিত। বরুণ একটি বহুবর্ষজীবী ঔষধি গাছ। এর ফল গোলাকার ও শক্ত, বীজ ও শিকড় থেকে এর বংশবিস্তার হয়। বসন্তের মাঝামাঝি সময় থেকে বৈশাখ পর্যন্ত ফুলের সমারোহ থাকে।
২৭ মিনিট আগে
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে নিউ মডেল টেইলার্সে আগুনের সূত্রপাত হয়েছে। তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার বেশি হতে পারে।
৪১ মিনিট আগে
২০২৬ সালের এপ্রিল মাস চললেও এখন পর্যন্ত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি কিংবা নতুন কোনো কমিটিও গঠন করা হয়নি। বর্তমানে জেলা ছাত্রদলের কোনো বৈধ কার্যকর কমিটি না থাকায় সাংগঠনিক চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে।
১ ঘণ্টা আগে