
পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের (৩৮) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষ হয়।
ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোকলেসুর রহমান বলেন, ‘পোস্টমর্টেমের ফাইন্ডিংসগুলো পর্যালোচনা করে রিপোর্টে আমরা আমাদের মতামত উল্লেখ করে দেব। পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা মরদেহ থেকে টিস্যু রেখেছি। এই রিপোর্টগুলো পাওয়ার পর আমরা পূর্ণাঙ্গ একটি রিপোর্ট দিতে পারব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মৃতদেহে কিছু পিলেট ইনজুরি ছিল।’
এর আগে বুধবার রাত ৯টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে কমফোর্ট হাসপাতাল থেকে নুরে আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
ঢামেক মর্গে বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মর্গ থেকে মরদেহটি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার পর তাঁর গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়া হবে।
গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে