চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার (১৯) মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে প্রতিবেদন জমা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী মো. শাহীনুজ্জামান আজ রোববার এ ব্যাপারে বলেন, গত ২৪ আগস্ট প্রতিবেদন দাখিল করা হয়েছে। এটি অবকাশের পর শুনানির জন্য থাকবে।
জেলা প্রশাসনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কেউই দায় স্বীকার করেনি।
তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্তে দেখা গেছে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ফুটপাত সংস্কারের সময় নালার ওপরের অংশ সংস্কার করে অথবা নালাটির সম্মুখ অংশ সুরক্ষিত করে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করলেও নালার অবস্থান ও পানি প্রবাহ বিবেচনায় নিয়ে ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হয়েছে। যেহেতু প্রতিদিন অসংখ্য মানুষ সেখান দিয়ে চলাচল করে সে জন্য আগের ডাস্টবিন ভেঙে ফেলার সময় নালাটিকে সুরক্ষিত করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব ছিল।
গত বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেহেরীন মাহবুব সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার হয়। সাদিয়ার মৃত্যুর ঘটনায় গত বছরের ২৫ নভেম্বর ক্ষতিপূরণ চেয়ে রিট করে সাদিয়ার পরিবার এবং আইন ও সালিশ কেন্দ্র। ওই রিটের পরিপ্রেক্ষিতে রুল জারির পাশাপাশি ওই ঘটনায় অবহেলার বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়। সে অনুসারে চট্টগ্রাম জেলা প্রশাসন অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিল করল।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৪ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৪ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৪ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে