
রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে দুইজনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। দুজনের পক্ষেই রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল রোববার আমিনুলকে ও আজ সোমবার সকালে নজিবুরকে ঢাকা থেকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পল্টন এলাকায় নিহত হন যুবদল নেতা শামীম।
এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ ৭০৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন শামীমের বাবা ইউসুফ মিয়া।
মামলায় বলা হয়, গত বছর ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ নস্যাৎ করা ও জাতীয় নেতাদের হত্যার জন্য মারাত্মক অস্ত্র নিয়ে শান্তিনগর, কাকরাইল, প্রেসক্লাব, পুরানা পল্টন, শাহজাহানপুর, কমলাপুর, মতিঝিল, মালিবাগ, ফকিরাপুলসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের লোকজন। সেদিন রাত ১০টা পর্যন্ত হামলা চালানো হয়।
এতে বিএনপির শত শত নেতা–কর্মী আহত হন এবং যুবদলের নেতা শামীমকে হত্যা করা হয়।
সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম আটক
জাহাঙ্গীর আলম ছাড়াও আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমি, ওবায়দুল কাদের প্রমুখ এই মামলার আসামি।
সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর গ্রেপ্তার
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আমিনুল ইসলাম খান ও নজিবুর রহমান প্রত্যক্ষভাবে এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং এই মামলার অন্যান্য আসামিদের শনাক্ত করা সহ গ্রেপ্তারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মী ও এলাকাবাসীর দাবি, তাঁর মরদেহ যেন অন্তত কিছু সময়ের জন্য হলেও তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে আনা হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হচ্ছে...
৫ মিনিট আগে
রংপুর-ঢাকা মহাসড়কে বাসচাপায় আবুল কাশেম (৪৫) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালককে আটক করা হলেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেন...
১৫ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় নকল ঠেকানোকে কেন্দ্র করে একটি কেন্দ্রে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় চরফ্যাশন থানায় প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
১৮ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি বাসায় শাহিদা বেগম (৬৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছে পরিবার।
২২ মিনিট আগে