
মুন্সিগঞ্জের শ্রীনগরে সাত বছরের মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লস্করপুর থেকে ওই শিক্ষককে আটক করা হয়। এর আগে ওই মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধর করে উত্তেজিত জনতা। ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হামলায় নেতৃত্বে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লস্করপুর হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসার কিন্ডারগার্টেন বিভাগের এক শিশু শিক্ষার্থীকে তিন দিন আগে যৌন হয়রানি করেন শিক্ষক মোহাম্মদ আলী (২৭)। শিশুটির অভিভাবকেরা গতকাল বুধবার সন্ধ্যায় হাঁসাড়া ইউপির সদস্য হারুন অর রশিদকে বিষয়টি জানান।
হারুন অর রশিদ আজ সকাল ৭টার দিকে লোকজন নিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষক মোহাম্মদ আলীর খোঁজ করেন। এর সঙ্গে সঙ্গে প্রায় ২০০-৩০০ উত্তেজিত জনতা মাদ্রাসা ভাঙচুর শুরু করেন এবং শিক্ষক মোহাম্মদ আলীকে ধরে মারধর করেন। এ অবস্থায় মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মাছুম বিল্লাহ ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় যৌন হয়রানির অভিযোগে শিশুটির অভিভাবক শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। শিক্ষক মোহাম্মদ আলী জয়দেবপুরের সালনা এলাকার বাসিন্দা।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মাছুম বিল্লাহ বলেন, ‘শিক্ষক অপরাধী হলে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুসারে বিচার হবে—এতে আমার দ্বিমত নেই। তিন দিন আগের ঘটনা, কিন্তু প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আমার কাছে কেউ কিছু বলেনি। সকালে কিছু বুঝে ওঠার আগেই ইউপি সদস্য হারুন অর রশিদসহ বহু লোক এসে মাদ্রাসায় ভাঙচুর করেন এবং শিক্ষক মোহাম্মদ আলীকে মারধর করেন।’
হাঁসাড়া ইউপির সদস্য হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর মাদ্রাসায় গিয়ে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শিক্ষক মোহাম্মদ আলীকে আটক করেছে। শিশুটির পরিবারের কাছ থেকে যৌন হয়রানির লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে