
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার সময় চার যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের একটি পরিত্যক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে।
আহত আলমকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে। তিনি টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।
আটকেরা হলেন—ঠাকুরগাঁওয়ের সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুনচির আনু মণ্ডলের ছেলে ফরহাদ মণ্ডল (৩৮)।
জানা গেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাকিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল মাংস ব্যবসায়ী আলমের। তারই জের ধরে প্রলোভন দেখি ফরহাদ পরিকল্পনা করে তাঁকে রাজবাড়ী বালিয়াকান্দির ভীম নগর গ্রামে ডেকে আনা হয়। স্থানীয় একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে রাত ৮টার দিকে ৪ জন মিলে জীবিত মাটিতে পুতে হত্যার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার ও হত্যাচেষ্টাকারী ৪ জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের কাছ থেকে ৪ জনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে