
পুরান ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে (৫৫) গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল সোমবার রাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠু সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
আজ মঙ্গলবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
জসিম উদ্দীন জানান, ২০২৪ সালের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজ মোড়সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।
ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। গ্রেপ্তার মিঠুকে রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সিআইডি আরও জানায়, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অভিযান অব্যাহত রয়েছে।

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান
১ সেকেন্ড আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার উদ্যোগ বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
৬ মিনিট আগে
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। প্রায়ই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও তিন বহিরাগত রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে
৩৬ মিনিট আগে