
রেলের যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার রেলের যাত্রীদের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে স্টারলিংক ইন্টারনেট সংযোগ দিতে কাজ করছে। কিন্তু সরকার হয়তো স্টারলিংকের বর্তমান সেবা বা সার্ভিস এমনকি গ্রাহকদের এই ইন্টারনেট সেবার সম্পর্কে ইতিমধ্যে যে অভিজ্ঞতা হয়েছে, সেটি আমলে না নিয়েই পরিকল্পনা করছে।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে চলন্ত ট্রেনে ইন্টারনেট সেবা দিতে বিদেশি স্যাটেলাইটনির্ভর প্রযুক্তি যেমন ‘স্টারলিংক’-এর ওপর নির্ভরশীলতার আলোচনা থাকলেও এটি ব্যয়বহুল এবং দীর্ঘ মেয়াদে টেকসই নয় বলে মত প্রকাশ করেছে সংগঠনটি। এর পরিবর্তে দেশের বিদ্যমান ফাইবার অবকাঠামো ব্যবহার করেই অধিক কার্যকর ও সাশ্রয়ী সমাধান বাস্তবায়ন সম্ভব।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক একটি জাতীয় সম্পদ। এটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্টেশনভিত্তিক ও ট্রেনভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হলে যাত্রীরা নিরবচ্ছিন্ন সংযোগ পাবেন এবং রেলওয়ের জন্য নতুন রাজস্বের সুযোগ তৈরি হবে।
মহিউদ্দিন আহমেদ বলেন, রেলপথ বরাবর বিদ্যমান ফাইবার নেটওয়ার্ককে ব্যাকবোন হিসেবে ব্যবহার করে প্রতিটি স্টেশনে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব। দেশীয় অবকাঠামো ব্যবহার করলে ব্যয় কমবে, ডেটা নিরাপত্তা নিশ্চিত হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাস পাবে।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত একটি পাইলট প্রকল্প গ্রহণ করে এই উদ্যোগ বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করলে এই সেবা আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে চালু করা সম্ভব হবে।
সংগঠনটি আশা প্রকাশ করে, দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা ও অবকাঠামো কাজে লাগিয়ে রেলপথে আধুনিক, টেকসই ও যাত্রীবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কয়সার আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
তাদের হাসপাতালে নিয়ে মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম জানান, দগ্ধ সালমান মাদ্রাসার শিক্ষক। মারুফ হিফজ বিভাগে ও খাইরুল কিতাব বিভাগে পড়াশোনা করে। সকালে তিনজন ছাদে মাদ্রাসার একটি ব্যানার টানাতে যায়। এ সময় ব্যানারটি সঙ্গে বাইরের তারের সংস্পর্শে তারা বিদ্যুতায়িত হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যা
১১ মিনিট আগে
চুয়াডাঙ্গাসহ দেশের ১০ জেলা হাসপাতালে বন্ধ থাকা আইসিইউ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তবে দক্ষ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতির কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কবে থেকে পুরোদমে সেবা মিলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
১৭ মিনিট আগে
রাঙামাটি কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয় থেকে উদ্ধার করা ৭ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই রেঞ্জের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। রবিবার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
২২ মিনিট আগে