
সম্প্রতি কাঁচা ও প্রক্রিয়াজাত ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চামড়াশিল্প নগরীতে ক্রাস্ট ও ফিনিশড চামড়া উৎপাদনে ট্যানারিমালিকদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে পরিবেশদূষণ বাড়বে এবং ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান লোকসানে পড়বে।
আজ সোমবার সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) ভাইস চেয়ারম্যান এম এ আউয়াল।
পশম ছাড়িয়ে প্রক্রিয়াজাত করার পর যে চামড়া পাওয়া যায়, তাকে ওয়েট ব্লু চামড়া বলা হয়। প্রায় ৩৫ বছর পর এবার কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত তিন মাসের জন্য শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে কাঁচা চামড়া ব্যবসায়ী ও আড়তদারেরা খুশি হলেও আপত্তি জানাচ্ছেন ট্যানারিমালিকেরা। এই পরিপ্রেক্ষিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএফএলএলএফইএ।
ব্যবসায়ীদের দাবি, কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি করলে ট্যানারির যন্ত্রপাতি, রাসায়নিক ও ব্যবসায় বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। কাঁচা চামড়ার অভাবে উৎপাদন বন্ধ থাকার কারণে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে, মূল্য সংযোজনের পরিমাণ কমবে এবং এই খাতে রপ্তানি আয় ৩০ থেকে ৪০ শতাংশ কম হবে। যার ফলে ট্যানারি খাতে নিয়োজিত হাজারো শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা বেকার হয়ে পড়বেন। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ট্যানারি শিল্পমালিকদের দিকটি বিবেচনা না করে গত ২৫ মে চামড়া রপ্তানির আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে আউয়াল বলেন, ক্ষতিগ্রস্ত ট্যানারি শিল্পকে রক্ষার জন্য শিল্প উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশপত্র দিয়েছেন। পরে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে বিএফএলএলএফইএর প্রধান উপদেষ্টাসহ পাঁচ সদস্য নিয়ে একটি কমিটি গঠনের জন্য অনুরোধ করেন।
আউয়াল জানান, ৫ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (রপ্তানি) আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপর সরকারের উচ্চপর্যায়ে একাধিকবার আবেদনের পরও এখন পর্যন্ত কমিটির কোনো সভার আয়োজন করা হয়নি। এ ছাড়া টার্মস অব রেফারেন্স (টিওআর) অনুসারে কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় হঠাৎ ২৫ মে ট্যানারি শিল্পমালিকদের গুরুত্ব না দিয়ে চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষা ও ট্যানারি খাতে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবিলম্বে এই আদেশ বাতিল করা জরুরি।
সংবাদ সম্মেলনে বিএফএলএলএফইএর প্রধান উপদেষ্টা এম এ রশিদ ভূঁইয়া, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান সাখাওয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের আগে চামড়া শিল্পনগরীর প্রধান ফটকের সামনে রপ্তানির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এ খাতসংশ্লিষ্ট শ্রমিকেরা।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
৬ মিনিট আগে
বহুল আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী নারী তত্ত্বাবধায়ক (ম্যাট্রন) সামছুন নাহার হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া...
৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ওই তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১০ মিনিট আগে
চট্টগ্রামে আত্মহত্যা প্ররোচনার মামলায় গৃহবধূ আয়শা ছিদ্দিকা মুক্তার স্বামী, শাশুড়ি ও ননদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দেখাশোনার কেউ না থাকায় তাঁদের হেফাজতে থাকা আড়াই বছরের এক শিশু ও সাত মাস বয়সী এক নবজাতককেও কারাগারে যেতে হয়েছে।
১২ মিনিট আগে