রাজধানীর বংশালে বাসার ছয়তলা ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম উরাইশিদ ইসলাম আয়ান (৯)।
আজ শনিবার বেলা ১টার দিকে বংশাল আলু বাজার হাজি উসমান গনি রোডের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির চাচা মকবুল হোসেন চৌধুরী বলেন, আলু বাজার হাজি ওসমান গনি রোডে তাঁদের নিজেদের বাসা। বাসার চারতলায় পরিবারের সঙ্গে থাকত আয়ান। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আয়ানের বাবা আমিনুল ইসলাম ইমন বংশালেই পার্টসের ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে আয়ান ছিল বড়।
তিনি আরও বলেন, সারা দিন বাসাতেই ছিল আয়ান। দুপুরের দিকে জানতে পারেন বাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বংশাল থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর স্বজনেরা জানান, ছাদ থেকে পড়ে গিয়েছিল সে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।

কিশোরীকে মারধর ও মুখে বালিশ চাপা দিলে ভুক্তভোগী অচেতন হয়ে পরে। এ সময় অভিযুক্ত আনোয়ার হোসেন কিশোরীকে ধর্ষণ করেন। এরপর একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগীকে নিচতলায় পানির হাউসে ফেলে রাখেন।
২ মিনিট আগে
বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগমকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার নন্দীগ্রামে গরুবাহী ভটভটি উল্টে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এক নারীর বাসা থেকে সোনা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের এসআই মো. খায়রুল বাশার ও সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে