রাজধানীর বনানীর একটি হোটেলে দুই নারীর ওপর হামলার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতা মনির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বুধবার (৩ জুলাই) রাতে বনানী থানার জাকারিয়া হোটেলে দলবলসহ ঢুকে ওই হামলার ঘটনা ঘটান মনির হোসেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবদল।
বনানী থানা পুলিশ জানায়, ঘটনার রাতেই হোটেল কর্তৃপক্ষ ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, যুবদল নেতা মনিরের নেতৃত্বে একদল ব্যক্তি হোটেলে ঢুকে হামলা চালায়। মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন, এ সময় একজন ব্যক্তি তাঁর পথ রোধ করে আঘাত করেন, নারীটি পড়ে যান। পেছনে থাকা আরেক নারীকে ধাওয়া করে নিচে ফেলে দেন অন্য এক হামলাকারী। পরে দুই নারীকে একযোগে মারধর করতে দেখা যায় অন্তত আট-দশজনকে।
ভিডিওতে হামলার সময় দুই নারীকে চিৎকার করতে শোনা যায়। হামলাকারীদের কেউ কেউ সরে গেলেও পরে নতুন লোকজন ঢুকে আবারও হামলা চালায়। ভিডিওতে ভাঙচুরের শব্দও পাওয়া গেছে।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও রাজনৈতিকভাবে শাস্তির দাবি জানান।
আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে যুবদল জানায়, প্রাথমিক সদস্যপদসহ মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না। তাঁকে যেন কেউ সাংগঠনিকভাবে সহযোগিতা না করে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে