
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারসহ ছয় দফা দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসা সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানানো হয়।
ছয় দফা দাবি হচ্ছে, সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নিতে হবে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে, পুরান ঢাকার ব্যবসায়ী এলাকাগুলোতে সেনাবাহিনীর টহল বাড়াতে হবে এবং সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নির্মূল করতে পুলিশের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। দাবিগুলো সাত দিনের মধ্যে কার্যকর না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অর্থনীতিতে পুরান ঢাকার ব্যবসায়ীরা বিশাল ভূমিকা পালন করলেও তাঁদের নিরাপত্তা এখন হুমকির মুখে। ফলে দ্রুত ব্যবস্থা না নিলে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হবে।
ব্যবসায়ীরা বলেন, ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতালসংলগ্ন রাস্তায় প্রকাশ্য দিবালোকে পুরাতন মেটাল ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করার প্রতিবাদে তাঁদের এই সংবাদ সম্মেলন।
ব্যবসায়ীরা বলেন, পুরান ঢাকা সমগ্র বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রাণকেন্দ্র। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়ীরা এই পুরান ঢাকায় এসে ব্যবসায়িক লেনদেন করেন। পুরান ঢাকা থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদাই করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে পুরান ঢাকার ব্যবসায়ীরা অরক্ষিত, একটি অনিরাপদ অবস্থায় বর্তমানে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।
গত ৫ আগস্টে পটপরিবর্তনের পর থেকে একটি শৃঙ্খলিত পরিবেশে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানির কারণে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজি এনায়েত উল্লাহ বলেন, প্রকাশ্যে পাথর মেরে হত্যার ঘটনা জঙ্গলেও হয় না। পাশেই ছিল আনসার বাহিনী। অস্ত্র ছিল, তারপরও তারা কিছুই করেনি। ঘটনা দুদিন পর প্রকাশ হলো। সামাজিক মাধ্যমে প্রকাশ না পেলে ব্যবসায়ী সোহাগকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হতো। পরিবারের অভিযোগ, পুলিশ মামলা নিলেও অনেকে বাদ পড়েছেন, অনেককে জড়ানো হয়েছে। কেন এমনটা হবে? তদন্তের আগে এমনটা হলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কীভাবে হবে?
তিনি বলেন, ‘আমরা রাজস্ব দেই, সরকার দেশ চালায়। আমাদের রাজস্ব রক্ষায় দেশ চলবে, আর সেখানে ব্যবসায়ীরা নিরাপদে থাকবে না, এটা হতে পারে না। আমরা আর চাঁদাবাজি প্রশ্রয় দেব না। বাঁশের লাঠি দোকানে রাখুন। আর চাঁদাবাজি নয়, সবাই ঐক্যবদ্ধ আছি, থাকব।’
হাফেজ হারুন বলেন, ‘ব্যবসায়ীরা প্রতিটি মুহূর্তে আতঙ্কিত। আমরা ৫০০ লোক বসবাস করি, সেখানে পাঁচজনের কাছে কেন জিম্মি হব? আপনারা বাঁশের লাঠি রাখবেন। চাঁদাবাজের কোনো দল নেই, তাদের রুখে দিতে হবে। পাশাপাশি মৌলভীবাজার-চকবাজার এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের আহ্বান জানাই।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মৌলভীবাজার ব্যবসা সমিতির সভাপতি হাজি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা, বাংলাদেশ গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি সভাপতি হাফেজ এনায়েত উল্লাহ প্রমুখ।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
১ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
১ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
১ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
১ ঘণ্টা আগে