
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় কাভার্ড ভ্যানের চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
বাবুল হাওলাদারের রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে বাবুলের ব্যাটারিচালিত রিকশায় করে যাত্রাবাড়ী গিয়েছিলেন তিনি। ওই রিকশাতেই ফিরছিলেন। কাজলা টোল প্লাজার সামনের সড়কে রিকশাটি নষ্ট হয়ে যায়। তখন রিকশাটি টেনে নিয়ে যাচ্ছিলেন বাবুল। আর রিকশার পেছনে হাঁটছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান পাশের একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক বাবুলকে চাপা দেয়। এই ঘটনার পর কাভার্ড ভ্যান নিয়ে এর চালক পালিয়ে যান। তখন নয়ন নিজেই বাবুল হাওলাদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত বাবুল হাওলাদারের স্ত্রী বিউটি আক্তার বলেন, নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকায় তাঁদের বাড়ি। বাবুলের বাবার নাম আজিজ হাওলাদার। দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় থাকতেন। ব্যাটারিচালিত রিকশাটির মালিক বাবুল নিজেই। ভোর পৌনে ৫টার দিকে রিকশাটি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আধা ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন বলে খবর পান বিউটি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বাবুল হাওলাদারের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে যাত্রাবাড়ী থানা-পুলিশ।

নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড নামে একটি কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা...
২২ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেলের এ ঘটনায় আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে
আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করেছে। আজ রোববার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সাইফুল আলমকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ধানুয়া গ্রামে গ্রাহক-কর্মচারী সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
৩৪ মিনিট আগে