রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের মাতবর বাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকার এসহাক মেম্বার গলিতে রকিদের নিজেদের বাড়ি। তাঁর বাবার নাম আমান। রকি পেশায় তেমন কিছুই করেন না। টাকা-পয়সা লেনদেন নিয়ে পলাশ নামে এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয় রকির। একপর্যায়ে পলাশ ধারালো ছুরি দিয়ে রকিকে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন রকি। পরে তাঁকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই ব্যক্তিকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ঘোষণা করেন। তাঁর বাঁ বুকের পাশে ও হাতে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে এ অবরোধ শুরু হয়। এ সময় প্রায় ৪০ জন বাইকার ছিলেন। পরে উত্তরা পূর্ব থানা–পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার...
২ ঘণ্টা আগে
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু...
২ ঘণ্টা আগে
আট মাসের শিশু জান্নাতুল মাওয়া হামে আক্রান্ত। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চার দিন অপেক্ষার পর সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড পায়। কিছুটা সুস্থ হলে এক দিন পরই তাকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু এখন শিশুটির ভীষণ শ্বাসকষ্ট। চিকিৎসক আবার আইসিইউতে নিতে বলেছেন।
২ ঘণ্টা আগে
জমি নিয়ে বিরোধে ঢাকার কেরানীগঞ্জে কৃষক দল নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালানো হয়।
৩ ঘণ্টা আগে