
দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন মালিকদের দাবির মুখে সরকার বাসের ভাড়া নির্ধারণ করে দেয়। কিন্তু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ঢাকা মহানগর পুলিশ।
আজ বুধবার বেলা ১১টায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাসের নেতৃত্বে শাহবাগ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এ ভ্রাম্যমাণ আদালত চলছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাস বলেন, সম্প্রতি ডিজেলের মূল্য বাড়ার কারণে ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমরা অভিযোগ পাচ্ছিলাম, কিছু পরিবহন ডিজেল চালিত না হয়েও বেশি ভাড়া আদায় করছে। এ ছাড়াও ডিজেল চালিত গণপরিবহনেও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সঞ্জিব দাস বলেন, ভাড়া বেশি নেওয়ার অভিযোগের প্রমাণ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। অভিযানের প্রথম ঘণ্টায় তিনটি গাড়িকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে একই স্থানে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিলা বিনতে মতিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় ৭ টি বাসকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রুট পারমিট ও গাড়ির ফিটনেস ঠিক না থাকায় দুটি বাসকে ডাম্পিং করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে