
সাত দফা দাবিতে টানা ৯ দিন ধরে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। ২১ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজও (বৃহস্পতিবার) অব্যাহত রেখেছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।
শহীদ মিনারে সরেজমিন দেখা যায়, সকাল থেকে অবিরাম বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে আন্দোলনকারীরা পলিথিন ও তারপলিন দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। কর্মসূচিতে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (টেকনিক্যাল) রাজন কুমার বলেন, ‘ঝড়বৃষ্টি কোনো কিছুই আমাদের বাধা হতে পারেনি। এখানে আসার আগে আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম, হয় মুক্তি নয় মৃত্যু। যত দিন দাবি আদায় না হবে প্রয়োজনে আমরা পরিবার-পরিজন নিয়ে এখানে কোরবানির ঈদ করব।’
কর্মসূচিতে অংশ নেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ‘জেগেছে রে জেগেছে, পল্লী বিদ্যুৎ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘এক দুই তিন চার, চেয়ারম্যান তুই গদি ছাড়’—এসব স্লোগান দিতে থাকেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের ৭ দফা দাবি হলো—আরইবির অত্যাচারী ও স্বৈরাচার চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ, জেলা প্রশাসক সম্মেলন-২০২৫-এ গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এক ও অল্প চাকরিবিধি প্রণয়নসহ পবিস ও আরইবি একীভূতকরণের প্রজ্ঞাপন জারি, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক ও পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল করা এবং সংযুক্ত ও সাময়িক বরখাস্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করা, জরুরি কাজে নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম/শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট কর্ম ঘণ্টা অথবা শিফটিং ডিউটি বাস্তবায়ন এবং সংস্কার কার্যক্রম শেষ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সমিতি পরিচালনা করা।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের দেওয়া আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
৪ মিনিট আগে
রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রায় ৮ হাজার ব্যক্তির পানি সংকট নিরসনের আশা করা হচ্ছে।
৯ মিনিট আগে
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ মানুষ ও করদাতাদের টাকা শুধু ভবন নির্মাণে ব্যয় করলে হবে না। শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ বরাদ্দের অর্থ যথাযথ ব্যবহার, গবেষণা-সুবিধা বৃদ্ধি এবং প্রকল্পে চার শর্ত নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
১৩ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমানসহ তিনজনের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ যাচাই করতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার
২৩ মিনিট আগে