
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) চালু করতে যাচ্ছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, নতুন এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু হলে আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও নিরাপদ, সমন্বিত ও সময়োপযোগী হবে। এর মাধ্যমে দেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আরও জোরদার হবে।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থিত নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
৬ মিনিট আগে
মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাড়ছে ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাইকের লম্বা সারি।
২৫ মিনিট আগে
খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেয়ারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর কক্ষে থাকা সহকর্মী ও টেকনিশিয়ান অন্তর সরকার নিখোঁজ রয়েছেন...
২৭ মিনিট আগে
দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে