
দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় আনুমানিক ১৪ হাজার ৪২১ কোটি ৪৬ লাখ টাকা বা প্রায় ১ দশমিক ২০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ রোববার রাজধানীর ধানমন্ডির সিপিডি কার্যালয়ে ‘পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া: সিপিডির বিশ্লেষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সিনিয়র রিসার্চ ফেলো মুনতাসীর কামাল।
মুনতাসীর কামাল জানান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে সিপিডি এই গবেষণা করেছে।
গবেষণায় দেখা গেছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ১ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরের খসড়া জিডিপির শূন্য দশমিক ২৯ শতাংশ ও ২০২৪-২৫ অর্থবছরের জন্য অনুমিত জিডিপির শূন্য দশমিক ২৬ শতাংশ।
বন্যায় কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মুনতাসীর কামাল বলেন, এই দুই খাতে ক্ষতির পরিমাণ ৫ হাজার ১৬৯ কোটি ৭১ লাখ টাকা। এটি মোট ক্ষতির ৩৫ দশমিক ৮৫ শতাংশ।
সিপিডির গবেষণায় আরও দেখা গেছে, অবকাঠামো খাতে ক্ষতি হয়েছে ৪ হাজার ৬৫৩ কোটি ৯২ লাখ টাকা বা ৩২ দশমিক ২৭ শতাংশ ও আবাসন খাতে ক্ষতি হয়েছে ২ হাজার ৪০৭ কোটি ৩১ লাখ টাকা বা ১৬ দশমিক ৬৯ শতাংশ।
গবেষণা বলছে, সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালীতে। মোট ক্ষয়ক্ষতির ২৯ দশমিক শূন্য ৭ শতাংশ ক্ষতি নোয়াখালীতে হয়েছে। অন্যদিকে কুমিল্লায় ২৩ দশমিক ৫১ শতাংশ, ফেনীতে ১৮ দশমিক ৬১ শতাংশ এবং চট্টগ্রামে ১১ দশমিক ৬৩ শতাংশ ক্ষতি হয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘অনেক ক্ষয়ক্ষতি টাকার অঙ্কে নিরূপণ করা গেলেও, মানুষের জীবনের মতো কিছু বিষয় টাকার অঙ্কে নিরূপণ করা যায় না। ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য সহায়তার অর্থ বরাদ্দ বৃদ্ধি, সামাজিক নিরাপত্তার পরিসর বাড়াতে হবে।’
সেই সঙ্গে বন্যা–পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয়ের ওপর জোরারোপ করেন তিনি।
সিপিডির রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এবারের বন্যায় সরকারি খাতের চাইতে বেসরকারি খাত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ প্রায় ৫৩ শতাংশ। ব্যক্তি খাতের এ ক্ষয়ক্ষতি ভবিষ্যতে আরও বাড়বে। সুতরাং, সামনের দিনের দুর্যোগ সহযোগিতার যে কাঠামো, তাতে পরিবর্তন আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সরকারের একটি বিশেষজ্ঞ কমিটি থাকা দরকার। তাদের কাজ হবে দুর্যোগের ফলাফল থেকে যেন মানুষেরা বেরিয়ে আসতে পারে, তেমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করা।’

একদিকে লোডশেডিং অন্যদিকে গ্যাস-সংকট—এভাবেই ভুগছে বন্দরনগরী চট্টগ্রামে শিল্পকারখানা। গ্যাস কিংবা বিদ্যুৎ না পেয়ে কারখানা বন্ধ হয়ে যায়নি; তবে কোনো কোনো কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কারখানামালিকেরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সব ক্ষেত্রে সমস্যা....
২৮ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে দেশীয় গ্যাসের প্রমাণিত মজুত ও উৎপাদন ক্রমেই কমেছে। সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে কোনো কারণে আমদানি করা গ্যাস সরবরাহ হ্রাস পেলে বাসাবাড়ি, বিদ্যুৎকেন্দ্র, কলকারখানা ও গ্যাসচালিত যানচালকদের মধ্যে হাহাকার পড়ে। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে স্বল্প সময়ের মধ্যে চীনের সহায়তায়...
১ ঘণ্টা আগে
খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৬ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে