সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মিথ্যা মামলা করায় রুপা আক্তার নামের এক নারীকে দণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় দেন।
গত ৩০ এপ্রিল এ মামলার আসামি পুলিশের কনস্টেবল সাগর মিয়াকে খালাস দেন একই আদালত। সেদিন তাঁর সাবেক স্ত্রী ও মামলার বাদী রুপা আক্তারকে মিথ্যা মামলা করার দায়ে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানাতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। ১২ মের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালত সে দিন আদেশে উল্লেখ করেছিলেন।
বাদী রুপা আক্তার আজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেন। তবে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাঁকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় সর্বোচ্চ ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দণ্ডের টাকা পরিশোধ করেন।
রুপা আক্তার তাঁর মামলায় অভিযোগ করেন, ২০২৩ সালের ৯ জুলাই ৪ লাখ টাকা দেনমোহরে পুলিশ কনস্টেবল সাগর মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বাদীকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। সাগরকে স্বর্ণের চেন ও একটি আংটি দেওয়া হয়। কয়েক দিন পর থেকে সাগর ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। ওই টাকা না দেওয়ায় বাদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
তবে আদালতে সাক্ষ্য-প্রমাণে বাদীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৩৯ মিনিট আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
১ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
১ ঘণ্টা আগে