
বহুল আলোচিত ভারতীয় ফেনসিডিল পাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এক মাস আগে উৎপাদিত এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করছে, যদিও সাম্প্রতিক সময়ে ভারত থেকে ভিসা বন্ধ থাকায় সীমান্তে কড়াকড়ি চলছে। এ অবস্থায় রাজশাহীতে বিভিন্ন বসতঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা বিভাগ। অভিযানে একটি বসতঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লিপি বেগম নামের এক নারীকেও গ্রেপ্তার করে। এক দিন আগে সেখান থেকে আরও প্রায় অর্ধ শতাধিক ফেনসিডিল উদ্ধার করে এই গোয়েন্দা বিভাগ।
রাজশাহী গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ভারতে বেশ কয়েকটি ফেনসিডিল কারখানা রয়েছে। তারা সেখানে উৎপাদন করে আর দুই দেশের মাদক কারবারি তা পাচার করে। আমরা সার্বক্ষণিক বিষয়টির ওপর নজরদারি করে থাকি।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘সাতক্ষীরা, রাজশাহী, দিনাজপুর, কুড়িগ্রাম ও কুমিল্লা বিবাড়ীয়া সীমান্ত দিয়েই ফেনসিডিল আসে। তরুণ প্রজন্মের অনেকেই এতে আসক্ত। ডোপ টেস্ট চালুর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রিত উপায়ে কমিয়ে আনা যায়।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো ভারতীয় এবং এগুলো এক মাস আগেই উৎপাদিত। সাধারণত সীমান্তবর্তী এলাকা দিয়ে এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করে। যদিও ভিসা বন্ধ থাকায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, তারপরও মাদক কারবারিরা নতুন নতুন পথ বেছে নিচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্তে কড়াকড়ির মধ্যে এভাবে ফেনসিডিল আসা পাচারকারীদের শক্তিশালী নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত প্রচেষ্টা না হলে মাদকের প্রবাহ বন্ধ করা কঠিন হবে।

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বাস্থ্যকেন্দ্র জনবলের সংকটসহ বিভিন্ন সমস্যায় ধুঁকছে। ফলে স্থানীয় জনগণ এখান থেকে কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ কার্যক্রম বন্ধের ঘোষণার দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে গতকাল রোববার সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন করেন সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ
২ ঘণ্টা আগে
মাদারীপুরে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম হজ ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন ৩৭১ জন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে প্রথম হজ ফ্লাইট। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্ব
৪ ঘণ্টা আগে