
রাজধানীর দোলাইরপাড়ে বাসা থেকে ডেকে নিয়ে এক কিশোরকে (১৫) আটকে রেখে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দোলাইরপাড়ের শেখপাড়া এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ফৌজিয়া রওশন আক্তার ওরফে প্রীতি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কিশোরের নাম মো. বাপ্পী। তার বাবা মো. শাহজাহান পেশায় রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার নলবুনিয়ায়। বাপ্পী মায়ের সঙ্গে যাত্রাবাড়ীর একটি কারখানায় শ্রমিকের কাজ করত।
আজ বৃহস্পতিবার নিহত ব্যক্তির বড় ভাই মো. পারভেজ জানান, গত মঙ্গলবার স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি বাপ্পীকে বাসা থেকে ডেকে নিয়ে এলাকার ফৌজিয়া রওশনের বাসায় নিয়ে যান। ওই নারীর বাসায় চুরির অভিযোগে বাপ্পীকে আটক রেখে নির্মমভাবে লাঠিপেটা করা হয়। তাঁদের বাসায় এসেও তল্লাশির নামে কাপড়চোপড় ও জিনিসপত্র এলোমেলো করে। কিছু না পেয়ে ফিরে যায়। সারা দিন ধরে ওকে নির্যাতন করে হত্যা করে।
পরে বুধবার সন্ধ্যায় শেখপাড়ার বায়তুল রহমত নুরানি মাদ্রাসার সামনে বাপ্পীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, শেখপাড়ার মাদ্রাসার সামনে থেকে কিশোর বাপ্পীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মো. আসাদুজ্জামান জুয়েল আরও জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কয়েকজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়েছে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল।
১ ঘণ্টা আগে
ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৭ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে