
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর (যুগ্ম জেলা জজ প্রথম আদালত) বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করার প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করেছেন।
ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
রায় ঘোষণার সময় ইশরাক হোসেন তাঁর দলীয় নেতা-কর্মীদের নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁরা আদালত প্রাঙ্গণে মিছিল করেন।
এ সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং ভোট কারচুপির মাধ্যমে প্রতিপক্ষ ব্যারিস্টার ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছিলেন। আজ রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো।’
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।
একই বছর ৩ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার।
এ দিকে আতিকুল ইসলামকে জয়ী ঘোষণা করায় নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের করেছিলেন বিএনপি প্রার্থীর তাবিথ আউয়াল। ওই মামলার রায়ের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য রয়েছে।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৩ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৩ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৪ ঘণ্টা আগে