রাজধানীর পল্লবী থানার নিকটে অবস্থিত সেনা ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরই তারা দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
রাতে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন, ‘থানার পাশে সেনা ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। কয়টা বিস্ফোরণ হয়েছে বলতে পারব না। আমি থানার ভেতরে ছিলাম।’
বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনের কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে