দুপুর সাড়ে বারোটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কাজলা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে এই অবরোধ শুরু হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ে। তবে গতকালের তুলনায় আজকে এই আন্দোলনে নারী শিক্ষার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এ সময় মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
মিছিলে তাঁদের স্লোগান হলো—আমার ভাই মরল কেন, জবাব চাই, প্রধানমন্ত্রীর বক্তব্য ভুয়া ভুয়া, কোটা আন্দোলনকারীদের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলছে, কে বলেছে, সরকার সরকার। আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা-মেধা মেধা, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম।
ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। তাদের রাস্তা ছাড়ার কথা বললে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। তবে পুলিশ রয়েছে শান্ত মেজাজে।
এদিকে বেলা সাড়ে ৩টার দিকে একজন পুলিশ বাইক নিয়ে আন্দোলনকারীদের মাঝ দিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা তাকে মারধর করে। মাথায় হেলমেট থাকায় তিনি অনেকটা বেঁচে গেছেন। পরে পুলিশ শিক্ষার্থীদের কাছে আকুতি মিনতি করলে তাঁরা একপর্যায়ে তাকে ছেড়ে দেন। আন্দোলনকারীদের হাতে দেখা যায়, লাঠি, বাঁশ ইট-পাটকেলসহ বিভিন্ন লেখার প্ল্যাকার্ড।
এ সময় শিক্ষার্থীরা বলেন আমার ভাই মরল কেন প্রধানমন্ত্রী জবাব চাই। তারা আরও বলেন, কোটা সংস্কার করেই ঘরে ফিরে যাব। আমরা দেখি কতজনের লাশ তারা নিতে পারে।
এ ব্যাপারে আন্দোলনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল উইমেন্স ও সামসুল হক খান কলেজের একাধিক নারী শিক্ষার্থী বলেন, আমরা আমাদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজাকার বলে আখ্যায়িত করেছেন। অথচ আমার বাবা একজন মুক্তি যোদ্ধা। একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি তার এই কথাটা বলা কতটুকু যৌক্তিক। গতকাল আমাদের ৬ জন ভাইকে তারা হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।
এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। ভোগান্তিতে পরেছেন বয়স্ক নারী-পুরুষসহ শিশুরা। এ ব্যাপারে বয়স্ক মহসিন বলেন, আমি জরুরি দরকারে যাব কাকরাইল। কিন্তু হঠাৎ করে আজকেও আন্দোলনের কারণে বাস না চলায় পড়েছি বিপাকে। তিনি আরও বলেন, আমরা এসব আন্দোলন চাই না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫ টা) আন্দোলনকারীদের অবরোধ চলছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৬ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৬ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৬ ঘণ্টা আগে