ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটের মোট ১০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার (২৭ মে) মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে সোমবার দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো ভিস্তারা এয়ারলাইনসের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট।
জানা গেছে, আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইনসের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়। ঢাকা থেকে চট্টগ্রামগামী নভোএয়ারের একটি ফ্লাইট দুই ঘণ্টা উড়ে অবতরণে ব্যর্থ হয়ে আবার ঢাকায় ফিরে আসে।
অন্যদিকে চট্টগ্রামের বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে চট্টগ্রাম, সালাম এয়ারের মাসকাট থেকে চট্টগ্রাম ও ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে চট্টগ্রাম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ, ময়লার ভাগাড় অপসারণ ও নিয়মিত মশক নিধনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
২৮ মিনিট আগে
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।
৪৪ মিনিট আগে
রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। হত্যাকাণ্ডের নয় দিন পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে