Ajker Patrika

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মঈন-কাব্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মঈন-কাব্য
ছবি: সংগৃহীত

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।

আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাঙলা কলেজে বাকসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বাঙলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আমানুর রহমান রনি, নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম ও নাজমুল হোসেনসহ প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

নির্বাচনে ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে এসএম মঈনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক সকালের সময়ের রিপোর্টার মেহেদী হাসান তাওহীদ ও দৈনিক এশিয়া পোস্টের প্রতিনিধি শিহাব আল নাছিম। এ পদে মঈন নির্বাচিত হন।

সহসভাপতি পদে মো. জাহিদ হাসান, আশিকুর রহমান রাকিব ও নাহিদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান।

সাধারণ সম্পাদক পদে জিসান আহমেদ কাব্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কাজী আল তাজরীমিন। এ পদে কাব্য নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রতিদিনের সংবাদের ছামিয়া তোহা নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে শান্তা আক্তারকে হারিয়ে নির্বাচিত হয়েছেন আরমানুজ্জামান সৈকত।

অর্থ ও দপ্তর সম্পাদক পদে মো. তানভীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন রাসেল রানা।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. এরফানুল ইসলাম, কামরুল হাসান রুমন ও আরিফুল হাসান।

বাঙলা কলেজে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে বাকসাসের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন সংগঠনের সদস্যরা।

নবনির্বাচিত কমিটি বাঙলা কলেজে সাংবাদিকতার চর্চা আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত