
অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই এবং অগ্নিনিরাপত্তা প্রস্তুতি জোরদারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত এ মহড়া সরেজমিনে প্রত্যক্ষ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় বেবিচকের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়ায় অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করে জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়া, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার, নিরাপদে স্থান ত্যাগ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়গুলো বাস্তবভিত্তিকভাবে অনুশীলন করা হয়।
বেবিচক সদর দপ্তরের মহড়ায় চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। অন্যদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অনুষ্ঠিত মহড়ায় চিফ কো-অর্ডিনেটর ছিলেন বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম।
মহড়ায় অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে করণীয়, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহারের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পারস্পরিক যোগাযোগ ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতাও যাচাই করা হয়।
মহড়া পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দর ও এভিয়েশনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো ও সরঞ্জামের পাশাপাশি প্রশিক্ষিত জনবল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ।
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ আরও বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে হবে। বাস্তবমুখী মহড়ার মাধ্যমে বিদ্যমান অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সম্ভাব্য ঘাটতিও চিহ্নিত করা সম্ভব।
মহড়ায় পাওয়া পর্যবেক্ষণ পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান মোস্তফা মাহমুদ।
বেবিচক জানায়, মহড়াটি ছিল পূর্বপরিকল্পিত ও প্রশিক্ষণমূলক। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুতি, দক্ষতা ও পারস্পরিক সমন্বয় যাচাই এবং সার্বিক অগ্নি নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করাই ছিল এর মূল উদ্দেশ্য।

ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী হৃদয়ে ঢাকা-৪১৬ উৎসবের অংশ হিসেবে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ২২ থেকে ২৮ আগস্ট পর্যন্ত রাজধানীর মতিঝিলে ‘মধুমিতা সিনেমা হলে’ এই উৎসব
৭ মিনিট আগে
ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতা কর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ১৩ আগস্ট রাতে ভাটারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫২ জন নেতা কর্মীকে আটক করে ।
১৩ মিনিট আগে
বগুড়ার সোনাতলা রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় স্টেশন মাস্টারসহ সাতজন আহত হয়েছেন। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। ঘটনার পর স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
১৯ মিনিট আগে
অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি ও মেরামতের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর পাঁচটি বডি বিল্ডিং গ্যারেজকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)...
২১ মিনিট আগে