রাজধানীর কদমতলীতে বড় ভাইয়ের শাবলের আঘাতে আহত হয়ে মিরাজুল ইসলাম শাওন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টায় ধানমন্ডির পপুলার হাসপাতালে মারা যায় তিনি।
গত বুধবার (৭ মে) কদমতলী থানার দনিয়ার রসুলবাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বড় ভাই সিরাজুল ইসলাম স্বপনকে আসামি করে কদমতলী থানায় মামলা করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে সবেদ আলী হাওলাদার (৭৫) তাঁর ছোট ছেলে মিরাজুল ইসলাম শাওনের ব্যাংক অ্যাকাউন্টে ৮ লাখ টাকা দেন। এ কথা জানতে পেরে সবেদ আলীর বড় ছেলে সিরাজুল ইসলাম স্বপন (৪৫) তাঁকে ৮ লাখ টাকা দিতে অথবা তাঁর নামে ঘর-বাড়ি ও গরুর খামার লিখে দিতে বাবাকে চাপ প্রয়োগ করতে শুরু করেন। তাঁকে টাকা, ঘর-বাড়ি ও গরুর খামার লিখে না দেওয়ায় গত মঙ্গলবার বাবা সবেদ আলীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন সিরাজুল।
পরদিন মিরাজুল ইসলাম অসুস্থ বাবাকে দেখতে গেলে বড় ভাই সিরাজুল ইসলাম লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। মিরাজুল ইসলাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ইট দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে পালিয়ে যান সিরাজ।
মিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার ভোর ৫টায় মিরাজ মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি উপলক্ষে রোববার সকাল থেকে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।
৭ মিনিট আগে
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের প্রসারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
২৪ মিনিট আগে
গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়...
১ ঘণ্টা আগে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাটেরখীল এলাকার ইরান নামে এক ব্যক্তির কিছু ইয়াবা বড়ি হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাঈমকে সন্দেহ করা হয়। অভিযোগে বলা হয়, এ ঘটনার জেরে ২০ জুলাই রাতে ইরান ও তাঁর সহযোগীরা নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে