রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে করা মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ’র প্রধান সমন্বয়ক শরফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনপ কুমার বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে (৩৯) গ্রেপ্তার করে র্যাব-১। এ সময় তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ১৩ হাজার ৩০০ পিচ ইয়াবা, একটি বিলাসবহুল ফেরারি মডেলের গাড়ি, সিসার সরঞ্জামাদি, দুটি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় জাল মুদ্রা জব্দ করা হয়। তখন তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়।
গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মৌসহ অর্ধশতাধিক মডেলকে অনৈতিক ও প্রতারণার কাজে ব্যবহার করতেন বলে শরফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৬ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৬ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৬ ঘণ্টা আগে