
হাওর এবং চরাঞ্চলের দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা থাকতে চান না এবং তাঁরা শহরে আসতে চান—এটাকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, শিক্ষকদের বদলির তদবিরগুলো ওপর থেকে আসে।
আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে উপদেষ্টা এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আমার বাড়ি হাওরে আমি জানি। বিষয়গুলো নিয়ে আমি পরিষ্কার। এটা শুধু হাওরের সমস্যা না। সব জায়গাতেই চরাঞ্চলে শিক্ষকেরা থাকতে চায় না এবং তারা শহরে আসতে চায়। এই বিষয় আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা। শুধু যদি আমাদের সমস্যা হতো, তাহলে সমাধান করা যেত।’
ডা. বিধান রঞ্জন বলেন, ‘আমাদের নিয়ম কী? আমাদের নিয়ম হচ্ছে, শিক্ষকেরা উপজেলাতে নিয়োজিত হবেন, চাকরি পাবেন সেখানে থাকবেন। কিন্তু বদলির বিষয়গুলো কোথা থেকে আসে? ওপর থেকে আসে। তদবিরগুলো কোথা থেকে আসে? ওপর থেকে আসে। ওপর থেকে আসে সমস্যাগুলো। এগুলো কিসের সমস্যা? এগুলো আমাদের সামাজিক সমস্যা, আমাদের রাজনৈতিক সমস্যা। আমরা চেষ্টা করতেছি, এগুলোকে যতটুকু সম্ভব কাটিয়ে ওঠার জন্য। আমরা চেষ্টা করে যাব, দেখা যাক কতটুকু পারি। সমস্যাটা কিন্তু খুব জটিল সমস্যা। আমরা বরাবরই চাই হাওরে শিক্ষকেরা থাকুক। কিন্তু বিভিন্নভাবে বিষয়গুলো হয় না।’
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার লাইব্রেরির সামনে শুরু হওয়া এ কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত চলবে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও সংহতি জা
৭ মিনিট আগে
গত রোববার বিকেলে ভুক্তভোগী শিশু নিজ বাড়ি থেকে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) নামের এক তরুণ শিশুটিকে আখ দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে নদীর পূর্ব পাড়ে একটি আখখেতে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
৭ মিনিট আগে
দীর্ঘ সময়ের অবরোধে নগরীর অন্যতম ব্যস্ত নতুন বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সড়কের এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। ধীরগতির কারণে অনেক যানবাহন সড়কে আটকে পড়ে।
৮ মিনিট আগে
মন্ত্রী গ্রামীণফোনের ২০২৮ সালের মধ্যে আটটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্য দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন।
১১ মিনিট আগে