
চারটি অসংক্রামক রোগের মধ্যে একটি ডায়াবেটিস। দেশের প্রায় ৮৪ লাখ মানুষ এই রোগে ভুগছেন। চার বছর পর ২০২৫ সালে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে শহর ও গ্রামে প্রায় সমানভাবে বেড়ে চলেছে ডায়াবেটিসের রোগী। তাই গুরুতর অবস্থা বিবেচনায় নিয়ে এখনই এটি প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।
রোববার বিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডায়াবেটিসের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা শীর্ষক এক সেমিনারে এই দাবি জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
এ সময় বিশেষজ্ঞরা দেশের বর্তমান ডায়াবেটিস পরিস্থিতি সম্পর্কে নানা তথ্য ও চিকিৎসা নিয়ে অসংগতি তুলে ধরেন। একই সঙ্গে নতুন যুগের এই মহামারি ব্যবস্থাপনার পাশাপাশি প্রতিরোধের গুরুত্বও তুলে ধরা হয়।
বারডেম জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১০তম ডায়াবেটিস প্রবণ দেশ এবং বাস্তব পরিস্থিতি এর চেয়েও গুরুতর। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সর্বস্তরের সমন্বিত কর্মপরিকল্পনা এবং ডায়াবেটিক রোগীর সেবায় সুলভে ওষুধ সরবরাহ থেকে শুরু করে অন্যান্য সহযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করা খুবই জরুরি।
ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব জানিয়ে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ গবেষকদের ডায়াবেটিস নিয়ে গবেষণায় আরও এগিয়ে আসতে হবে। এতে করে দেশে এবং রোগীর সামনের দিনগুলোতে সহজে ডায়াবেটিস ব্যবস্থাপনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সানোফি বাংলাদেশের উদ্যোগে ডায়াবেটিস নিয়ে গবেষণা করায় পাঁচ গবেষককে বিশেষ পুরস্কার ও সম্মানী দেওয়া হয়।
আরও পড়ুন:

চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
৭ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
৯ মিনিট আগে
শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
২২ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে