
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হওয়ার অভিযোগে শাখা ছাত্রদলের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪ জানুয়ারির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর একটি লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেওয়া হলো।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন হাজী মুহম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর আহমেদ রাফি, বিজয় একাত্তর হল শাখার দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, মাস্টারদা সূর্যসেন হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আবিদুর রহমান মিশু এবং বিজয় একাত্তর হল ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সুলতান মো. সালমান সিদ্দিক।
উল্লেখ্য, কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা গতকাল আওয়ামীপন্থী সিন্ডিকেট সদস্যদের অপসারণের দাবিতে আন্দোলন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তাঁরা উপাচার্যের সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে অভিযুক্ত এই চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ঘটনার আগের ১০ থেকে ১৫ দিন ধরে রহিমা তাঁর স্বামী নাজমুল ও সতিন হনুফার সঙ্গে বসবাস করছিলেন। এ সময় শিশু তানজিমা তার নানাবাড়ি চরমান্দালিয়ায় ছিল। ঘটনার আগের দিন ৭ অক্টোবর রাতে রহিমার সঙ্গে সতিন হনুফার পারিবারিক কলহ হয়। এরপর ৮ অক্টোবর রহিমা নানাবাড়ি থেকে মেয়েকে নিয়ে আসেন...
৪ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে সহায়তা করে উলিপুর থানা পুলিশ।
১০ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বেশি দামে ডাব বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১১ মিনিট আগে