
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও একটি প্রতারণার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এই মামলার বাদী আবুল কালাম আজাদ নামের এক গ্রাহক। মামলায় তিনি অভিযোগ করেন, ই-ভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ২৩ লাখ টাকায় ১১টি মোটরসাইকেলের ক্রয়াদেশ দেন। তিনি পাঁচ লাখ টাকা পরিশোধ করেন। ৭ থেকে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তা করা হয়নি।
বাদী টাকা ফেরত চেয়ে পাননি। পরে টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে উকিল নোটিশ পাঠান রাসেল ও শামীমাকে। কিন্তু এরপরও টাকা ফেরত দেননি।
পরবর্তীকালে বাদী আদালতে ২০২৩ সালে এ মামলা করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
গত বছরের ২৭ মার্চ পিবিআইয়ের এসআই বাসুদেব সরকার ই-ভ্যালির রাসেল ও শামীমা নাসরিনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন। আদালত ৯ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটি বিচার চলাকালীন তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
রায়ে বলা হয়, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।
রায়ের বিষয়টি বাদী আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
উল্লেখ, সারা দেশে ই-ভ্যালির এই দুজনের বিরুদ্ধে শত শত প্রতারণার মামলা হয়। এর মধ্যে অনেক মামলায় তাঁদের সাজা দেওয়া হয়েছে। সর্বশেষ গত ১৩ এপ্রিল দুজনকে আরেকটি প্রতারণার মামলায় তিন বছর করে কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।
তাঁরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিন নিয়ে পালিয়ে রয়েছেন। এ মামলায় রায়ের পর আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে